আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

৩৩ বিজিপি কতৃক ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পদ্মশাখরা ভোমরা, বৈকার, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাত লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে। শুক্রবার দিনভর পদ্মশাখরা বিওপির অভিযান করে সাতক্ষীরা সদর থানাধীন পদ্মশাখরা মাঠ ও দাসপাড়া নামক স্থান হতে দেড় লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।

ভোমরা বিওপি লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩৫,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন ৭/১৮ এস আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নতুন পাড়া নামক স্থান হতে ১৭,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/২ এস আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশান ঘাট নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩ এস আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চৌরঙ্গী মোড় নামক স্থান হতে ৩৯,০০০ টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩,৪ ও ৭ আরবি হতে আনুমানিক ৫০০-৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি, ছবেদার মোড় ও রাজ্জাকের মোড় হতে ৩,০৪,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি,বোরকা ও ঔষধ আটক করে। এছাড়াও চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

৩৩ বিজিপি কতৃক ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক

আপডেট সময়: ০২:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫