আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নেতার নাম জিল্লুর রহমান শিমুল। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুলকে কুপিয়ে হত্যা করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। তারা শিমুলকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। তার চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে শিমুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এলাকার চিহ্নিত সন্ত্রাসী বুলবুল ও নাঈমের নেতৃত্বে শিমুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবার স্বজনদের অভিযোগ। পুলিশ বলছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, তারাবি নামাজের সময় দুর্বৃত্তরা শিমুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুতই তাদের আইনের আওতায় নেয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময়: ০২:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪