আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত ও সরকারি সম্পদ ক্ষতি করার দায়ে জেলা যুবলীগসহ ৭৬ জনের নামে মামলা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে রাস্তা ও কালভার্টে অগ্নিসংযোগ করে ত্রাস সৃষ্টি করে, সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগে জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানসহ ৭৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০জনকে আসামী করে ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে আলাউল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করেন, পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, আব্দুল খালেক, খন্দকার আওরঙ্গজেব, শহীদুজ্জামান শাহীন, আলীপুর চেক পোষ্ট এলাকার সেলিম হোসেন, হাড়দ্দহ গ্রামের আশরাফুল ইসলাম, শহরের ইটাগাছার মো. হান্নান গাজী ও সদরের বেতলা গ্রামের আতাউল হক সরদার (আতা)।

মামলার বিবরনে জানা যায়, আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা বর্তমান সরকারকে উৎখাত করার জন্য রবিবার ভোর ৬টার দিকে বাইপাস সড়কের বকচরা মোড় এলাকায় বাঁশ, লাঠি, লোহার রড, কুড়াল, দা ইত্যাদি নিয়ে আগুন জ্বালিয়ে রাস্তা ও কালভার্টের ক্ষতিসাধন করার লক্ষ্যে জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানের নেতৃত্বে মিছিল করে। স্থানীয় লোকজন সেখানে জড়ো হলে তারা পালিয়ে যায়। এ সময় দারা সরকারি জিনিসপত্র ক্ষতি করে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক জানান, পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত ও সরকারি সম্পদ ক্ষতি করার দায়ে জেলা যুবলীগসহ ৭৬ জনের নামে মামলা

আপডেট সময়: ০৪:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫