আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

টাকা ও প্রাইভেটকারসহ প্রতারক চক্রের ৫ সদস্য আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর থেকে একটি কথিত সীমানা পিলার, নগদ ৩ লক্ষ ২৮ হাজার টাকা ও একটি হেরিয়র প্রাইভেটকারসহ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১মার্চ) গভীর রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুল মুজিদ পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, বরগুনা জেলার বেতাগী গ্রামের সেলিম হায়দারের ছেলে আল আমিন, মাদারীপুর জেলার শ্রীনাখাদী গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে মনিরুজ্জামান মনির, একই জেলার লুন্দীপাড়া গ্রামের মৃত. আব্দুল কাদের মিয়ার ছেলে অহিদুর রহমান খোকন, নয়াকান্দি গ্রামের মৃত. বেল্লাল মাতুব্বরের ছেলে আব্দুর রহিম মাতুব্বর, সুনামগঞ্জ জেলার লালপুর ভাটিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে মুজিবুর সরকার।

পুলিশ জানায়, উক্ত প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সীমানা পিলার ক্রয় বিক্রির নামে দেশের বিভিন্ন স্থানে প্রতারনা করে আসছিল। একপর্যায়ে তারা শ্যামনগরেও প্রতারনা শুরু করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে একটি কথিত সীমানা পিলার প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। পরে আটককৃতদের দেহ তল্লাশী করে নগদ ৩ লাখ ২৮ হাজার টাকা, একটি কথিত সীমানা পিলার ও একটি হেরিয়র প্রাইভেটকারসহ তাদের মোবাইল গুলো জব্দ করা হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ৫ প্রতারক চক্রসহসহ মোট ৭ জনের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকী দুই আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

টাকা ও প্রাইভেটকারসহ প্রতারক চক্রের ৫ সদস্য আটক

আপডেট সময়: ১২:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪