আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শার্শায় শালিশ বৈঠকে সংঘর্ষ ও বোমা হামলা, আহত ৫

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে জমিজমা সংক্রান্ত শালিস বৈঠকে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

গ্রামবাসী সূত্রে জানাগেছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বালুন্ডা উত্তরপাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ নিরসনের শালিশ বৈঠক বসানো হয়। এসময় পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি কামরুল ও বালুণ্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমর্থক নেতাকর্মীরা বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ ১০/১২টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কবিরুল সমর্থক ৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ২ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহতরা হলেন, বালুন্ডা গ্রামের উম্মত আলীর ছেলে ইরফান আলি (৩৫), সুলতান মল্লিকের ছেলে আবুজর (২৩), আব্দুল গণির ছেলে মোকারুল (৮), তাহাজ্জত মোড়লের ছেলে আবু সিদ্দিক (৪৫) ও পুটের ছেলে জালাল উদ্দিন (৩২) । বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ঘটনাটি নিশ্চিত করে জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

শার্শায় শালিশ বৈঠকে সংঘর্ষ ও বোমা হামলা, আহত ৫

আপডেট সময়: ০২:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫