আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দুই সহকর্মীকে হত্যা করে পুলিশ সদস্যের আত্মহত্যা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৪৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

ভারতের মণিপুর রাজ্যে দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক সদস্য। এছাড়া তার গুলিতে আরও আটজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। তিনি নিজের সরকারি অস্ত্র ব্যবহার করে এই হত্যাকাণ্ড ঘটান। এরপর নিজের শরীরেও গুলি করেন। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সহকর্মীদের গুলি করে আত্মহত্যা করেন ওই পুলিশ সদস্য। তার নাম হাবিলদার সঞ্জয় কুমার।

অপর সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাত ৮টার দিকে মণিপুরের রাজধানী ইম্ফালের লাম্ফেলের পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলি করা পুলিশ সদস্য সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের ১২০নং ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি এক কনস্টেবল ও সাব-ইন্সপেক্টরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ ঘটনার পরপর সেখানে ছুটে যান উচ্চপদস্থ কর্মকর্তারা। আহতদের ইম্ফালের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস (আরআইএমএস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

দুই সহকর্মীকে হত্যা করে পুলিশ সদস্যের আত্মহত্যা

আপডেট সময়: ০৪:৪৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫