আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় তারুণ্য মেলায় উদীচীর ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্রদের অগ্নিসংযোগ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তারুণ্য মেলায় উদীচীর স্টল স্থান পাওয়ায় প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জেলা শাখার নেতৃবৃন্দ। ঘটনার প্রতিবাদে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তারুণ্য মেলায় উদীচীর ৪১ নং স্টলের সামনে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে উদীচীর স্টলের ব্যানারে অগ্নিসংযোগ করেন নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহবায়ক আরাফাত রহমান ও যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন রনি।

এ সময় নেতারা বলেন, জুলাই বিপ্লবে উদীচী আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলো। বিপ্লবের পর ১৫ আগস্ট শোক দিবস বাতিলের নিন্দা জানিয়েছে উদীচী। তারা জুলাই বিপ্লব প্রতিরোধে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছিলো। কিভাবে জেলা প্রশাসক তাদের স্টল বরাদ্দ দেয় এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। শুধু তাই নয় এই স্টলে শেখ রাসেলসহ আ’লীগের বিভিন্ন বই রাখা হয়েছিলো। তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এসময় তারা বলেন, চব্বিশ ঘন্টার মধ্যে জেলা প্রশাসনকে এ ঘটনার জবাব দিতে হবে। তা না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করবে। ৫ আগস্ট এর পরেও যারা আ’লীগকে প্রমোট করছে তাদের আমরা বাংলার মাটিতে চাই না। জেলা প্রশাসককে এর জবাব দিতে হবে। এছাড়া জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা উদীচি’র সদস্য হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। উদীচীর স্টল বরাদ্দ সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল বলেন, উদীচী কি? তারা কী করেছে তা তিনি জানেন না।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় তারুণ্য মেলায় উদীচীর ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্রদের অগ্নিসংযোগ

আপডেট সময়: ০২:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫