আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট পেলেন ২৭ হাজার প্রবাসী

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

বিশেষ ব্যবস্থায় মালয়েশিয়ায় প্রায় ২৭ হাজার প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট দেয়া হয়েছে। গত এক মাসে তাদের হাতে এসব বাংলাদেশি পাসপোর্ট তুলে দেয়া হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় এক মাসব্যাপী (১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত) বিশেষ ব্যবস্থায় ২৬ হাজার ৯৬১ জন প্রবাসীর কাছে পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

গত ১২ জানরুয়ারি থেকে ‘বিশেষ ব্যবস্থায় পাসপোর্টি বিতরণ শুরু করে হাইকমিশন। এর ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত (সরকারি ছুটির দিনসহ) হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়েছে।এ ছাড়া অনলাইন অ্যাপোয়েন্টমেন্ট-এর ভিত্তিতে মোবাইল কন্স্যুলার টিমের মাধ্যমে প্রতিটি ছুটির দিনে রাজধানী কুয়ালালামপুরের বাইরের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত শহর যেমন পেনাং, জহরবারু, মেলাক্কা, কুয়ানতান ও কেলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এ সময়ের মধ্যে পেনাং ও জহরবারুতে একাধিকবার কন্স্যুলার টিম পাঠানো হয়েছে।

এর পাশাপাশি পোস লাজু (মালয়েশিয়ার পোস্ট অফিস)-এর মাধ্যমেও অনলাইন আ্যপোয়েনমেন্ট-এর ভিত্তিতে পাসপোর্ট বিতরণ অব্যাহত রয়েছে। হাইকমিশনের সকল অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। হাইকমিশনার নিজে একাধিক স্পটে গিয়ে পাসপোর্ট বিতরেণ কার্যক্রম পরিদর্শন করেছেন। এ ছাড়া ছুটির দিনসহ হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, মিনিস্টারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসে অবস্থান করেন এবং পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট পেলেন ২৭ হাজার প্রবাসী

আপডেট সময়: ১২:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫