আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বনকর্মীদের অভিযানে সুন্দরবনে মৃত হরিণ, মাংস ও ফাঁদ উদ্ধার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনে অভিযান চালিয়ে ১টি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও ৫শত ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছেন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গহিন সুন্দরবনের হাতিভাঙ্গা নদী সংলগ্ন আড়ের দুনি খাল এলাকায় অভিযান চালিয়ে ওই মালামাল উদ্ধার করে।

বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসার (এসও) সুলাইমানের নেতৃত্বে বনকর্মীরা রোববার সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবনে অভিযান চালায়। এসময় গহিন সুন্দরবনের হাতিভাঙ্গা নদী সংলগ্ন আড়ের দুনি খাল এলাকা থেকে ১টি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও ৫শত ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। অভিযানকালে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনে ভিতরে পালিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে তৎপরতা চালিয়ে মৃত হরিণ, হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার করতে সক্ষম হলেও শিকারীদের আটক করা যায়নি। এঘটনায় বন আইনে মামলা হয়েছে। শিকারীদের চিহ্নিতপূর্বক আটকের চেষ্টা অব্যহত আছে। জব্দকৃত মাংস সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

বনকর্মীদের অভিযানে সুন্দরবনে মৃত হরিণ, মাংস ও ফাঁদ উদ্ধার

আপডেট সময়: ১২:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫