আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শিমু রেজা এমপি কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্যের উৎসব উদযাপন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় শিমু রেজা এমপি কলেজে ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাথে সাথে তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনাকে ধারণ করে পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে তারুণ্যের উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা,পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলেজ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যেকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও আলহাজ্ব কাজী আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন,ভুরুলিয়া নাগবাটী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস.এম হাফিজুর ইসলাম,মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনায়ারুল ইসলাম,মৌতলা ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল কবীর, ইউনিয়ন জামায়াত ইসলামের আমির মাস্টার নুরুল হক,কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য স.ম মাহবুব এলাহী, বিশিষ্ট ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর আলম, সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।তারুণ্যের উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গণে ৩ টি স্টলে পিঠা বিক্রির আয়োজন করেন একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী অদিতি বসু, তৃপ্তা মন্ডল, জুথী পারভীন ও তাসনিহা আমিন খুশি। স্টলগুলোতে ২০ রকমের পিঠা বিক্রির আয়োজন করেন তারা।এসময় শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় কলেজ প্রাঙ্গণে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

শিমু রেজা এমপি কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্যের উৎসব উদযাপন

আপডেট সময়: ০১:১৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫