আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে চাই: জামায়াত সহকারী সেক্রেটারী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আমরা এমন একটা দেশ গড়তে চাই, যে দেশে কোনও বৈষম্য থাকবে না। কোনও চাঁদাবাজ, দুষ্কৃতকারী ও দুর্নীতিবাজ থাকবে না। সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। এর মাধ্যমে একটি কল্যাণমুখী দেশ হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সাতক্ষীরা শহরের আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহর সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার প্রমুখ।

শিক্ষা শিবিরে অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, অধ্যাপক ওমর ফারুক, জেলা, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্যদের দিন ব্যাপি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম আত্মশুদ্ধির উপর আলোচনা রেখে বলেন, তাজকিয়া হলো আত্মশুদ্ধি, অভ্যন্তরীণ পবিত্রতা, আত্মিক উন্নতি, চারিত্রিক উৎকর্ষ ইত্যাদি। বিশেষ করে মানব চরিত্রের নেতিবাচক গুণাবলি, যথা লালসা, অন্যায় বাসনা, পরনিন্দা, মিথ্যা, হিংসা, পরশ্রীকাতরতা, আত্মপ্রচার, আত্মঅহংকার, কার্পণ্য ইত্যাদি থেকে মুক্ত হওয়া। একজন মোমিনের প্রকৃত সাফল্য এই তাজকিয়ার ওপরই নির্ভর করে।

তিনি মহাগ্রন্থ আল কোরআনের সুরা আশ শামসএর-৯ নম্বর আয়াতের উদ্বৃত্তি দিয়ে বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘প্রকৃত তারাই সফল হলো, যারা আত্মশুদ্ধি অর্জন করল।’ তাজকিয়া মোমিন জীবনে লক্ষ্য অর্জনের অনন্য পাথেয়, যা মানুষকে উন্নয়নের চরম শিখরে পৌঁছাতে সাহায্য করে। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই আত্মশুদ্ধি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে চাই: জামায়াত সহকারী সেক্রেটারী

আপডেট সময়: ০৩:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫