আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ধানমন্ডি ৩২-এ রহস্যে ঘেরা আন্ডারগ্রাউন্ড

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:০০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে বহুতলের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র-জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে একাধিক তলা রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ! ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির আন্ডারগ্রাউন্ডে ‘আয়নাঘর’ রয়েছে— এমন চাঞ্চল্যকর খবর শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হচ্ছে, সেখানে মানুষের মাথার চুলও পাওয়া গেছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে মতামত দিচ্ছেন, কেউ কেউ বিষয়টির সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছেন।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের মূল বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে দুইতলা পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে। ভবনটির আন্ডারগ্রাউন্ডে আরও কয়েকটি ফ্লোর রয়েছে। তিনতলা পর্যন্ত নিচে নামার পর এটি মূলত একটি পার্কিং এরিয়া বলে মনে হয়েছে। তবে এর নিচে আরও একাধিক ফ্লোর থাকার সম্ভাবনা রয়েছে। তিনতলার নিচের ফ্লোর পানিতে পূর্ণ থাকায় কেউ সেখানে নামার সাহস করেনি। স্বচ্ছ পানির কারণে নিচে যাওয়ার সিঁড়িগুলো স্পষ্টভাবে দেখা গেছে, যা ভবনের আরও গভীরে ফ্লো‌রের অস্তিত্বের ইঙ্গিত দেয়।

প্রত্যক্ষদর্শী বলেন, ‘বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটি খুবই সন্দেহজনক।’ ছাত্র-জনতার দাবি, ‘এ গোপন কাঠামো সম্ভবত আয়নাঘর হতে পারে’ সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, এবং প্রত্যক্ষদর্শীরা মতামত দিচ্ছেন যে, তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা প্রয়োজন। বুধবার রাত থেকে বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার-শুক্রবার গ‌ড়ি‌য়ে শ‌নিবারও সেখানে মানুষের ভিড় ছিল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ধানমন্ডি ৩২-এ রহস্যে ঘেরা আন্ডারগ্রাউন্ড

আপডেট সময়: ০৭:০০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫