আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় বিষাক্ত মদ পানে এক ব্যক্তির মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় অতিরিক্ত অ্যালকোহল (মদ) পান করায় হাফিজুর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সে মারা যায়। তবে মৃত হাফিজুরের স্ত্রীর দাবি তার স্বামী কে মদের সাথে বিষাক্ত কেমিক্যাল খাইয়ে ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে স্থানীয় দু’ব্যক্তি।

হাফিজুর রহমান কুষ্টিয়া জেলার জগিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত দ্বিতীয় বিবাহের সুবাদে তালা উপজেলার খলিলনগর এলাকায় বসবাস করে আসছিলেন। হাফিজুর রহমানের স্ত্রী ফরিদা বেগম জানান, ছাগল ক্রয়ের জন্য বৃহস্পতিবার ৭০ হাজার টাকা লোন তুলে নিয়ে আসে হাফিজুর। ১০ হাজার টাকা খরচ করে। সন্ধ্যায় মিন্টু ও মহিদুলের ফোন পেয়ে ৬০ হাজার টাকা নিয়ে তালা মাছ বাজারে তাদের দেখা করতে আসে। রাত ১২টার দিকে অসুস্থ্য অবস্থায় বাড়িতে ফিরলে তার কাছে ওষুধ কেনার মতো টাকাও ছিলো না।

তার স্ত্রী আরও জানায়, শুক্রবার ভোরে আরও বেশী অসুস্থ হয়ে পড়লে সকাল ৮টার দিকে তালা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তালা থানার উপ-পরিদর্শক গোলাম আজম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

তালায় বিষাক্ত মদ পানে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময়: ০৫:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫