আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কৃষ্ণনগরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে ছাত্রলীগ নেতা আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে ভাটাশ্রমিকের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে আটক হয়েছে কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন উজ্জ্বল (৩২)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

ইকবাল হোসেন উজ্জ্বল উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের ইসরাফিল তরফদারের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে স্বামী ইটভাটায় শ্রমিকের কাজ করার সুযোগে দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর এলাকার এক গৃহবধূকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল ইকবাল হোসেন উজ্জ্বল। ছাত্রলীগ নেতার দাপটে অসহায় পরিবারটি না পারছিল সইতে, না পারছিল কাউকে এ ঘটনা বলতে। স্বামী বাড়িতে না থাকার সুযোগ বুঝে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘরে ঢুকে গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে উজ্জ্বল। ধ্বস্তাধস্তি ও চিৎকার শুনে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা এসে ইকবাল হোসেন উজ্জ্বলকে হাতেনাতে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুক বলেন, উজ্জ্বল দীর্ঘ কয়েক বছর যাবত গৃহবধূর বাড়িতে প্রকাশ্য যাতায়াত করে। এছাড়াও এলাকায় নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো সে। বিষয়টি সবাই জানলেও উজ্জ্বলের ক্ষমতার দাপট ও হুমকির কারণে কেউ প্রতিবাদ করার সাহস পেতো না।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। উজ্জ্বলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কৃষ্ণনগরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময়: ০৫:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫