আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বুধহাটায় বিভিন্ন সারের দোকানে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা আদায়

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার বুধহাটায় অবৈধ সার মওজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকালে বুধহাটা বাজারের বিভিন্ন সার ব্যবসায়ীর দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হুসাইন।

এসময় বাজারের প্রতাপ কুমার দেবনাথ (বিভাষ) এর শোভা এন্টার প্রাইজে মেয়াদ উত্তীর্ণ সার রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৩১ ধারায় তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাজারের আলহাজ্ব আনোয়ার হোসেন গাজীর মেসার্স গাজী এন্টার প্রাইজে ও তাদের কয়েকটি গোডাউনে গেলে তারা দোকান ও গোডাউন বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরা ৩৩ বিজিপির এডি মাসুদ রানা, নায়েব সুবেদার শামীম, উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

বুধহাটায় বিভিন্ন সারের দোকানে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা আদায়

আপডেট সময়: ০৩:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫