আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনির আনুলিয়ায় দীর্ঘ প্রতীক্ষিত একসরা সড়কে কার্পেটিং এর কাজ উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা ইউসুফ মোড়লের বাড়ি থেকে বিছট মারকাজ মসজিদ গামী রাস্তার ১ কি.মি. কার্পেটিং এর কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে কাজের শুভ উদ্বোধন করেন,হ সাতক্ষীরা ০৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস। প্রায় ৯৩ লক্ষ টাকা বরাদ্দের প্রায় ১ কি.মি. সড়কের নির্মাণ কাজ পরিচালনা করছেন সাতক্ষীরার আরিফ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সড়কের গুরুত্ব বর্ণনা করে ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, কপোতাক্ষ নদের ওপারে কয়রা উপজেলার হোগলা ও এপারের দক্ষিণ একসরা খেয়াঘাট। মারকাজ মসজিদ থেকে দঃ একসরা খেয়াঘাট পর্যন্ত ৪ কি.মি. রাস্তার কাজ শেষ হলে দুই উপজেলার দুরত্ব কমবে কয়েক কিলোমিটার। আশাশুনি ও কয়রা উপজেলার মানুষের ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন হবে বলে মনে করি।

এছাড়া প্রত্যন্ত অঞ্চলের দঃ একসরা, নাংলা ও বিছট গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতে ভোগান্তি কমবে। এলাকায় কর্মজীবী মানুষের উপার্জনে ইতিবাচক প্রভাব পড়বে। তাই শুধু ১ কি.মি. সড়ক নয় ৪ কিলোমিটারের মধ্যে বাকি ৩ কি.মি. সড়কের কাজ সম্পন্ন করতে অবিলম্বে বরাদ্দের আবেদন জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের এস ও বাপ্পি ও জুলফিকার আলী এবং স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

আশাশুনির আনুলিয়ায় দীর্ঘ প্রতীক্ষিত একসরা সড়কে কার্পেটিং এর কাজ উদ্বোধন

আপডেট সময়: ০৩:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫