আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কাভার্ডভ্যানের ধাক্কায় আলমসাধুচালক নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:২৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে কার্ভাডভ্যানের ধাক্কায় রেজাউল ইসলাম নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলা শহরের মোবারকগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে যশোর থেকে আলমসাধুতে মুরগি নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের রেজাউল ইসলাম। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোচিক সুগার মিলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে আলমসাধুটি উল্টে চালক রেজাউল ইসলাম গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক গায়েন বলেন, ‘আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করতে পারিনি তবে আটকের চেষ্টা চলছে।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কাভার্ডভ্যানের ধাক্কায় আলমসাধুচালক নিহত

আপডেট সময়: ০৬:২৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪