আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিজিবি,র অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল ও বিপুল মাদক জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল ও বিপুল পরিমান মাদক জব্দ করেছে । পিবিজিএম- পিএসসি,জি পরিচালক ও সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ২১ হতে ২৭ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করে।

তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে পৃথক বিশেষ চোরাচালানী বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বোরকা, ৩৭ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস, ৬ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, ৫ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং ৬ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের শিশুখাদ্য ও মনোহারী মালামাল আটক করা হয়।

এছাড়া একই দিনে ভোমরা, গাজীপুর, বৈকারী, কালিয়ানী, কাকডাংগা, মাদরা, হিজলদী বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপূল পরিমান ভারতীয় মাদকদ্রব্য ৩ হাজার ৭৩৫ পিস ভারতীয় ইয়াবা, ২৮৪ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৮০ বোতল ভারতীয় মদ আটক করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

বিজিবি,র অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল ও বিপুল মাদক জব্দ

আপডেট সময়: ০২:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫