সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোয়াপাড়া আস্কারপুরে এক সার ব্যবসায়ীর বাড়িতে অবৈধ্য ভাবে সার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার আসাদুজ্জামান উপজেলার নোয়াপাড়া আস্কারপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাড়িতে মজুদকৃত প্রায় ১৭৩ বস্তা সার (ইউরিয়া- ৮০ বস্তা, ডিএপি ৬০ বস্তা, টি এসপি সার ৩০ বস্তা, এমও পি ৩ বস্তা সার পাওয়া যায়। শীতের ইরি চাষ মৌসুমে বর্তমানে সার পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। এখুনি ইরি চাষীদের পর্যাপ্ত সার প্রয়োজন,চাষীদের সার সংকটের আশংকায় কথা মাথায় রেখে এ অভিযান পরিচালনা করেন।
সার ব্যবসায়ী আশরাফুল ইসলামের রেজিস্ট্রেশন বিহীন ও অবৈধভাবে ভাবে তার নিজ বাড়িতে সার মজুদ রাখায় ও বেশি দামে বিক্রি করার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২লক্ষ টাকা জরিমানা করেন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষিকর্মকর্তা শওকত আলী ও সহকারী কর্মকর্তা ছাদেক আলী প্রমুখ। জব্দকৃত ১৭৩ বস্তা সার সরকারি মূল্যে প্রকৃত কৃষকের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
আজকের বাণী 



























