আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপসহ ৬০ হাজার টাকা জরিমানা আদায়

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ সহ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩জানুয়ারি) তালা উপজেলা প্রশাসন এ আদেশ দেন।জানা যায়,খলিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের জালালউদ্দিন গাজীর ছেলে শাইনুর রহমানের(১৬) সাথে একই ইউনিয়নের খলিশখালী গ্রামের আব্দুল আজিজের মেয়ে আফসানা আজিজ মিমি (১৪) সাথে বাল্যবিবাহ দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ছেলে পক্ষের বাড়িতে বিবাহ অনুষ্ঠিত হয়।স্থানীয় এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে,দ্রুত তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। পরবর্তীতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ ক্রমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭/৮ অনুচ্ছেদের -১ ধারা অনুযায়ী ছেলে পক্ষের ভগ্নিপতি আমিনুর রহমান ও চাচা জাকির সরদার কাবিন নামায় সাক্ষী থাকায় উভয়কে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সেই সাথে বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার,ছেলে এবং মেয়ে উভয় পক্ষের পিতামাতা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

তালায় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপসহ ৬০ হাজার টাকা জরিমানা আদায়

আপডেট সময়: ০১:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫