আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে কলারোয়ায় তারণ্যের উৎসব ২০২৫, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। বুধবার (২২শে জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মেলার উদ্বোধন শেষে সকল স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট দেখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে বিজ্ঞানমনস্ক নানা বিষয় তুলে ধরেন। শিক্ষার্থীদের জবাবেও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আল–মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবদিন, উপজেলা একাডেমি সুপার ভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাও. মো. আহম্মদ আলী, কলারোয়া সরকারি পাইলট স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকুনুজ্জামান, অধ্যক্ষ এস এম শহিদুল আলম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আ.সালাম, প্রধান শিক্ষক আ.আলিম, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সুপার আবু মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকমন্ডলী।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা। এদিকে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের হলরুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

আপডেট সময়: ০৩:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫