আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা, র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনাসভা, র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে রবিবার সকালে বিএনপি নেতা ও সাবেক এমপি হাবিবের বাসভবনের সামনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথি এসময় বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাস্ট্রপতি হওয়ার পর পার্লামেন্টে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। তিনি বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ছিলেন। দেশের সকল ক্রান্তিকাল উত্তরণে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান জাতির দিশারি হিসেবে কাজ করেছেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রকিব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশারাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন সেন্টু, কলারোয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদল আহবায়ক এমএ হাকিম সবুজসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনাসভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে এসে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা, র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫