আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারতে আটক ৫ বাংলাদেশির মুক্তির দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

ভারতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের মুক্তির দাবি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ভারতে আটক ভুক্তভোগী শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের দিদারুল ইসলামের স্ত্রী মোছাঃ রেহানা বেগম।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করে বলেন, ২০২৪ সালের ১২ মে মধু সংগ্রহের জন্য স্থানীয় ফরেস্ট অফিস থেকে অনুমতি নিয়ে তারা নদীপথে সুন্দরবনে যায়। একপর্যায় ভুলক্রমে তারা ভারতীয় বনবিভাগের সীমানায় ঢকে পড়ে। এসময় গত ২৪ মে ভারতের বনবিভাগ তাদের আটক করে। পওে তাদেরকে স্থানীয় থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তারা ভারতের বারাইপুর জেলখানায় আটক রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের নুর আলী বরকন্দাজের ছেলে মো. হাফিজুল ইসলাম, আবু দাউদ গাজীর ছেলে হোসেন আলী, পশ্চিম কৈখালী গ্রামের মৃত মেহেরউদ্দিন গাজীর ছেলে মো. দিদারুল ইসলাম, নুর ইসলামের ছেলে নজরুল ইসলাম এবং জয়াখালী গ্রামের রহমান মোড়লের ছেলে ইসমাইল হোসেন।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, দীর্ঘদিন ধরে তাদের প্রিয়জনেরা বন্দি থাকায় পরিবারগুলো চরম দুশ্চিন্তা এবং আর্থিক সংকটে ভুগছে। পরিবারের সদস্যরা তাদের স্বজনদের মুক্তি দিয়ে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারত সরকারের প্রতি আহ্বান জানান, তারা জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ সরকার এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ দ্রুত তাদের মুক্তি দিয়ে দেশে ফেরাতে সহায়তা কামনা করেন। এ সময় ভুক্তভোগী অন্য পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ভারতে আটক ৫ বাংলাদেশির মুক্তির দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের

আপডেট সময়: ০২:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫