আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনার উন্নত পরিবেশ লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনার উন্নয়নসহ উন্নত পরিবেশ করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের সংগীতা মোড় হোটেল টাইগার প্লাস কনফারেন্স রুমে ইমপ্লিমেন্টেশন অফ আরবান লিভিং ল্যাব ইন ফোর সিলেক্টেড সিটিস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুফা ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ পরিচালক সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিম,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার,সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাউছার মো: আব্দুল ওয়াহিদ,পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম,ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম,সিটি কোর্ডিনেটর আহসান রাকিব,ওয়াকিমুল ইসলাম শাকিল,রাহাতুল ইসলাম,সানজিদা ইয়াসমিন সহ আরো অনেকে।প্রকল্পের কাজ,বাংলাদেশ দ্রুত নগরায়নের নেতিবাচক প্রভাবের সম্মুখীন।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বন্যা, তীব্র গরম এবং কঠিন আবহাওয়ার মতো সমস্যা এটিকে আরও জটিল করে তুলছে। অপর্যাপ্ত অবকাঠামো, পরিবেশের অবক্ষয় এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার মতো চ্যালেঞ্জ বিদ্যমান থাকার কারণে উপকূলীয় শহরগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবসস্থায় আছে। ফলে শিশু-কিশোর, নারী, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এসব পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। “সবার জন্য বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক শহর” (LICA) প্রকল্পটি GIZ-এর নেতৃত্বে, যার লক্ষ্য জলবায়ু-সংবেদনশীল এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিবেশ ব্যবস্থাপনা উন্নত করা।

এই প্রকল্পের একটি প্রধান উপাদান হলো খুলনা, সাতক্ষীরা, রাজশাহী এবং সিরাজগঞ্জ শহরে আরবান লিভিং ল্যাব (ULL) প্রতিষ্ঠা করা। এই ল্যাবগুলো সমন্বিতভাবে গ্রিন স্পেস ও ব্লু স্পেস (যেমন পার্ক, উদ্যান ও পুকুর, জলাশয়) ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এবং স্থানীয়ভাবে গৃহীত মানানসই সমন্বিত পদ্ধতির মাধ্যমে নগরের পরিবেশগত প্রতিকূলতা মোকাবিলায় কাজ করবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনার উন্নত পরিবেশ লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৩:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫