আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটার ৫ ইউনিয়নে বিএনপি’র নতুন কমিটি ঘোষণা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নে নতুন করে আহŸায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পারুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন সংগঠনটির উপজেলা কার্যালয়ে সদ্য অনুমোদিত কমিটি আনুষ্ঠানিক ঘোষণা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব, সাবেক ডাকসু ভিপি ও সাতক্ষীরা-০৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন সিদ্দিকী।

কমিটি ঘোষণাকালে বিএনপি নেতা মহিউদ্দিন সিদ্দিকী বলেন, দেবহাটায় বিএনপির কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যেই উপজেলার ৫টি ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা দেয়া হয়েছে। তাছাড়া জনপ্রত্যাশা পূরণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে দলের দীর্ধদিনের ত্যাগী, পরিক্ষিত ও স্বচ্ছ ইমেজের নেতাকর্মীদের এ কমিটিতে স্থান দেয়া হয়েছে বলে জানান তিনি।

তন্মধ্যে উপজেলার কুলিয়া ইউনিয়নে অ্যাড. জাহাঙ্গীর কবির বাবুকে আহবায়ক ও রুহুল আমিনকে সদস্য সচিব, পারুলিয়া ইউনিয়নে আব্দুল বারীকে আহবায়ক ও হাসান শরাফিকে সদস্য সচিব, সখিপুর ইউনিয়নে আলহাজ্ব জাকির হোসেনকে আহŸায়ক ও আবুল হোসেন বকুলকে সদস্য সচিব, নওয়াপাড়া ইউনিয়নে মাসুম বিল্লাহকে আহবায়ক ও কামাল হোসেনকে সদস্য সচিব এবং দেবহাটা সদর ইউনিয়নে আব্দুস সাত্তারকে আহবায়ক ও রফিকুল ইসলাম মন্টুকে সদস্য সচিব মনোনীত করে ৫টি ইউনিয়নের কমিটি অনুমোদন পরবর্তী ঘোষণা দেয়া হয়েছে। পরে উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীকে ধন্যবাদ জানিয়ে ইউনিয়নে ইউনিয়নে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন নব-কমিটির নেতাকর্মীরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

দেবহাটার ৫ ইউনিয়নে বিএনপি’র নতুন কমিটি ঘোষণা

আপডেট সময়: ১০:০০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫