আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিশ্ব ইজতেমা শুরু ৩১ জানুয়ারি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা আয়োজনে মাঠ প্রস্তুতি কাজ চলছে। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে শূরায়ী নেজামের (বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ অনুসারীদের) ইজতেমার প্রথম পর্ব। এ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। মাঝে চার দিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি (মাওলানা সা’দ কান্ধলভী অনুসারীদের) দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষে আশপাশের জেলা থেকে স্বেচ্ছায়সেবীরা বিনাশ্রমে ময়দানের প্রস্তুতিকাজ করছেন। ১৬০ একর বিশাল ময়দানে সামিয়ানা টানানো, খিত্তায় খিত্তায় বাঁশের খুঁটি, ছাতা মাইক, টয়লেট পরিস্কার, বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন কাজ করছেন। ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি নিবাসের পাশে প্রস্তুত করা হচ্ছে মূল বয়ানমঞ্চ।

মাদরাসা ছাত্র মো. হোসাইন বলেন, আমরা ৩০ থেকে ৪০ জন ছাত্র স্বেচ্ছায় ময়দানের কাজ করতে এসেছি। ময়দানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন, খুঁটি গাঁড়া, পাটের চট টানানো, নামাজের জন্য ময়দানে লাইন কাটার কাজ করছি। ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়দানে কাজ করতে আসা দিদারুল আলম (৪৯) জানান, আমরা একটি দল ময়দানে স্বেচ্ছাশ্রমে কাজ করতে এসেছি। মাঠে খুঁটি গাঁড়া, সামিয়ানা টানানোসহ মাঠ প্রস্তুতি কাজ করছি। আশা করছি, ইজতেমা শুরুর ৩ থেকে ৪ দিন আগেই ময়দানের প্রস্ততি কাজ শেষ হবে ইনশাআল্লাহ।

ইজতেমা ময়দানে মূল বয়ানমঞ্চ তৈরির জিম্মাদার মোশাররফ হোসেন জানান, বয়ানমঞ্চ প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। দীর্ঘ ১৬ বছর যাবত বিশ্ব ইজতেমার বয়ানমঞ্চ তৈরির কাজ করে যাচ্ছি। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমরা আশা করছি, প্রতি বছরের ন্যায় এবারো শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে ইজতেমা ময়দানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

বিশ্ব ইজতেমা শুরু ৩১ জানুয়ারি

আপডেট সময়: ০১:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫