আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সীমান্তে রুপার গহনা, মাদকদ্রব্যসহ ২৭ লাখ টাকার মালামাল জব্দ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ, ৯৮ বোতল ফেনসিডিল এবং ২০০০ পিস ইয়াবাসহ প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাতক্ষীরার পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, কাকডাঙ্গা, বৈকারী, তলুইগাছা, মাদরা, হিজলদী এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা সদর উপজেলার লক্ষীদড়ি হতে ভারতীয় মদ ১০ বোতল এবং ৪১ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা বেলতলা হতে ইয়াবা ১০০০ পিস, কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক দুইটি অভিযানে কলারোয়ার কেড়াগাছি এবং দখলের মোড় হতে ৭ বোতল মদ এবং ৫০ বোতল ফেনসিডিল আটক করে। হিজলদী বিওপির সদস্যরা কলারোয়ার বড়ালী হতে ভারতীয় মদ ৪ বোতল এবং ১০০০ পিস ইয়াবা আটক করে।

এছাড়াও, চান্দুড়িয়ার কাদপুর হতে ১০ বোতল ভারতীয় মদ, পদ্মশাখরা বিওপির সদস্যরা সদরের থ দাসাপাড়া হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও গাজীপুর বিওপির সদস্যরা বেড়িবাধ নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। বৈকারী বিওপির সদস্যরা বলদঘাটা হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানে কলারোয়ার রাজ্জাকের মোড়, দখলের মোড়, গেড়াখালী মাঠ নামক স্থান হতে ৪ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং শাড়ি আটক করে। মাদরা বিওপির সদস্যরা চান্দা মাঠ হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

এছাড়া কলারোয়ার হিজলদী সীমান্ত থেকে ৯ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের ভারতীয় রুপার গহনা আটক করা হয়। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সীমান্তে রুপার গহনা, মাদকদ্রব্যসহ ২৭ লাখ টাকার মালামাল জব্দ

আপডেট সময়: ০১:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫