আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রহ্মরাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—প্রতিপাদ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী ” তারুণ্যের উৎসব-২০২৫ ও তারুণ্য মেলা” উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বিস্তারিত কর্মসূচি।

কর্মসূচির মধ্যে রয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বর্ণাঢ্য শোভাযাত্রা, ৮দলীয় টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদের সম্মুখ দিয়ে স্থানীয় ব্রহ্মরাজপুর বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে ফিরে আসে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ব্রহ্মরাজপুর ইউপির চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালী।

শোভাযাত্রায় অংশ নেন ব্রহ্মরাজপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান, ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, ইউপি মেম্বর মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল হাকিম, মোঃ লুৎফর রহমান শেখ, আফরোজা খাতুন, নূরুন্নাহার, ময়না খাতুন, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, গীতা রানী সাহা, শামীমা আক্তার, খালেদা খাতুন, কনক কুমার ঘোষ, অরুণ কুমার মন্ডল, মৃনাল কুমার বিশ্বাস, ভানুবতী সরকার, শাহানারা খাতুনসহ সকল মেম্বর, শিক্ষক, শিক্ষার্থী ও গ্রাম পুলিশ সদস্যগণ।

শোভাযাত্রার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়া শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক রচনা প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শোভাযাত্রার উদ্বোধনকালে বক্তারা বলেন, তারুণ্য দীপ্ত চোখ হোক বাংলাদেশের প্রতিটি তরুণের অন্তর ও বিবেক। তরুণরাই আগামীতে দেশের হাল ধরবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এই মৌলিক অধিকার নিশ্চিত করবে আগামীর বাংলাদেশ। অর্থনৈতিকভাবে দেশ হবে সমৃদ্ধিশালী। যেখানে থাকবে না কোন বৈষম্য। থাকবে না দমন-পীড়নের কোনো রাজনীতি। দেশ হবে জনগণের। আইন, বিচার ও শাসন বিভাগ হবে ন্যায়নিষ্ঠ। প্রতিষ্ঠিত হবে সার্বজনীন মানবাধিকার। একটি আদর্শিক এবং পরিকল্পিত বাংলাদেশই হোক আমাদের নতুন বাংলাদেশ। দেশের ৬কোটি তরুণের ১২ কোটি হাতের কোমলস্পর্শে গড়ে উঠুক শান্তি-সম্প্রীতির নতুন বাংলাদেশ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রহ্মরাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট সময়: ০১:৩৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫