আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার অবৈধ ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে, ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল এলাকার মেসার্স রাকিন ব্রিকসে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল গ্রামের মেসার্স রাকিন ব্রিকস-এ পরিবেশের ক্ষতিকারক টায়ারের কালি জ্বালানি হিসেবে ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে হাতেনাতে ৩০ বস্তা টায়ারের কালি জব্দ করে তা বিনষ্ট করা হয়। একই সাথে ইটভাটার মালিক সাইফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে, ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরার অবৈধ ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময়: ০২:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫