আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে দুই নারীসহ আটক ৩

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার প্রাক্কালে সাতক্ষীরা সদর উপজেলা ছয়ঘোরিয়া এলাকা থেকে দুই নারীসহ তিন বাংলাদেশি নাগরিক আটক করেছে বিজিবি। রোববার (৫ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়।

সোমবার (৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকার রতন ঘোষের মেয়ে তৃপ্তি ঘোষ (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দলের সদস্যরা রাতে সেখানে অভিযান চালায়। এ সময় ছয়ঘোরিয়া এলাকা থেকে উল্লিখিত তিনজনকে আটক করা হয়। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান এই বিজিবির কমকর্তা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে দুই নারীসহ আটক ৩

আপডেট সময়: ১২:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫