আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় মোবাইল শোরুমে দুঃসাহসিক চুরি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

তালা উপ-শহরের দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্স এর দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) ভোর ৬ টায় এ ঘটনা ঘটে। চোরের এসময় বিভিন্ন কোম্পানীর প্রায় ৬৫-৭০টি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। তালার দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্স এর সত্বাধিকারী প্রশান্ত কুমার দত্ত জানান, প্রতি দিনের ন্যায় আজ(৬ ই জানুয়ারী) সকাল ৯ টায় দোকান খোলার সময় সাটারের তালা ভাঙ্গা দেখতে পাই।

দোকানের ভিতরে ঢুকে দেখি দোকানের পূর্ব পাশের তাকে রাখা বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫-৭০টি দামী স্মার্টফোন নাই। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। এরপর আশাপাশের বিভিন্ন দোকানের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় ভোর ৬ টাকা থেকে ৭ টা পর্যন্ত ৫ সদস্য’র একটি চোরচক্র চুরি করে পালিয়ে যায়। এসময় দুই জন চোর ভিতরে প্রবেশ করে এবং অন্য তিন জন বাইরে ডিউটি করছিলো।

এবং চোরচক্র দোকানের সাটারে একটি নতুন তালা ও চাবি ঝুলিয়ে রেখে গেছে। দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরি হওয়ায় হতভম্ব হয়ে পড়েছি। এদিকে খবর ছড়িয়ে পড়লে তালা থানা পুলিশ একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, বাজারে মোবাইলের দোকানে চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোর চক্র আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

তালায় মোবাইল শোরুমে দুঃসাহসিক চুরি

আপডেট সময়: ১২:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫