আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে অপহৃত নারী উদ্ধার, দুই অপহরণকারি গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে জাকারিয়া হাসান (২৬) ও মাসুম বিল্লাহ(২৩) নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। রোববার (৫ জানুয়ারি) রাত ১ টার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়। এসময় অপহরণকারীদের নিকট থেকে অপহৃত এক নারীকে (২১) উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যায় খালুর বাড়ির সামনের রাস্তা থেকে সাত/আটজন বখাটে ওই নারীকে তুলে নিয়ে যায়। গ্রেপ্তারকৃত জাকারিয়া ও মাসুম সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের মাজাট গ্রামের জান্নাতুল খাঁ ও গোলাম মোস্তফার ছেলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, ওই নারী শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসে। রোববার সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বের হওয়ার সুযোগে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে সাত/আটজন তাকে তুলে নিয়ে যায়। একপর্যায়ে ওই নারীর মোবাইল নম্বর ব্যবহার করে তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে অপহরণকারীদের আটকসহ জিম্মি নারীকে উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে ভুক্তোভোগী নারী বাদি হয়ে সোমবার (৬ জানুয়ারি) তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত/আটজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

শ্যামনগরে অপহৃত নারী উদ্ধার, দুই অপহরণকারি গ্রেপ্তার

আপডেট সময়: ১২:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫