আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল,৬টি ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে এক অস্ত্র ব্যবসায়ী আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আহমদ কবির এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দেবহাটার জগন্নাথপুর গ্রামস্ত কুলপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম আসাদুল গাজী (৩২), সে দেবহাটা থানার কলাবাড়ি গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামের কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা- শ্যামনগরগামী পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ আসাদুল গাজীকে গ্রেফতার করে তার দেহ তল্লাশী করে তার ডানহাতে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করে। তার পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের ডান পকেটের ভিতর হতে সাদা কসটেপ দ্বারা মোড়ানো দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের এক টি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে।এছাড়া আসাদুলের পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের বাম পকেটের ভিতর হতে দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের একটি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি বলেন, আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের মামলা করা হয়েছে। প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ সজীব খান, ডিআইও-১ মোঃ হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন মোল্লা, অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এস আই আহমদ কবিরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল,৬টি ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট সময়: ১২:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫