আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাউন্ড অ্যান্ড লাইট ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

খুলনায় সুমন সাউন্ড অ্যান্ড লাইট ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা সাউন্ড অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশন, ডেকোরেটর মালিক সমিতি ও শিল্পী কলাকুশলীরা। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে তিনটি সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

সাতক্ষীরা জেলা সাউন্ড অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশনের সভাপতি ঝর্ণা সাউন্ডের সত্ত্বাধিকারী রবিউল ইসলাম গাজীর সভাপতিত্বে এবং উপস্থাপক এস এম বিপ্লব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লিনেট ফাইন আর্টস এর সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু, সাতক্ষীরা জেলা সাউন্ড অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সাউন্ড অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রুহুল আমিন, ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ইভেন্ট প্লাস ম্যানেজমেন্টের সত্ত্বাধিকারী মীর তাইজুল ইসলাম রিপন, আরাধনা একাডেমীর সত্ত্বাধিকারী সঙ্গীত শিল্পী মাহবুব, ফ্যামিলি ব্যান্ডের সত্ত্বাধিকারী দীপক সরকার, সঙ্গীত শিল্পী আশীষ কুমার, নঙ্গর মিউজিক্যাল ব্যান্ডের সাধারণ সম্পাদক নিশিকান্ত বিশ্বাস, ডেকোরেটর মালিক সমিতির ক্যাশিয়ার বাবুল আক্তার, মহাদেব দে, খায়রুল ইসলাম, সাউন্ড অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশনের আনারুল ইসলাম, নাজিম সাউন্ডের নাজিমুল হাসান, ফাহিম মাইকের আলমগীর হোসেন, স্বপ্না সাউন্ডের উত্তম কুমার, আশা সাউন্ডের আফসার আলী, শামসুর সাউন্ডের হাফিজুর রহমান, প্রচার মাইক সাউফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুমন সাউন্ডে সন্ত্রাসী হামলা চালিয়ে সাউন্ড ও লাইটের সরঞ্জামসহ বাদ্যযন্ত্র ভাঙচুর ও লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শব্দযন্ত্র কলাকুশলীদের মারপিট করেছে। এতে জেলার সাউন্ড ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও পরবর্তীতে এমন ঘটনার যেন মুখোমুখি না হতে হয় সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

বক্তারা আরও বলেন, কোন ধরনের সমস্যা হলে আপনারা আমাদের উপর কেন আক্রমণ করেন। আমরা আপনাদের কি ক্ষতি করেছি। আমদের রুটি-রুজি চলে এই ব্যবসার উপর। আপনাদের একটা ম্যাচের কাটিতে আমাদের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। আমাদের কঠিন হতে বাধ্য করবেন না। আমরা আপনাদের ভাই আমাদেরকে সহযোগিতা করুন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাউন্ড অ্যান্ড লাইট ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আপডেট সময়: ১২:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪