আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে সাতক্ষীরায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এই সভার আয়োজন করে।

পিএফজি এ্যম্বাসেডর আশেক-ই-এলাহী এর সভাপতিত্বে ও এ্যম্বাসেডর মোস্তাফিজুর রহমান উজ্জল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পবিত্র মোহন দাস, হেনরি সরদার, অধ্যাপক অমিত চক্রবর্তী, ড. মুফতি আক্তারুজ্জামান, ড. দিলারা বেগম, অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, ফরিদা আক্তার বিউটি, শেখ হেদায়েত হোসেন, কবি স.ম তুহিন, এডভোকেট মনিরউদ্দীন, এডভোকেট সেলিনা পারভীন আক্তার শেলী, দিলীপ কুমার মন্ডল, মনিরুজ্জামান মুন্না, ওয়াইপিএজি’র সমাপ্তি গাইন, শিখা দাস, আল আমিন, দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেটর আবু তাহের প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির বন্ধন দিনে দিনে কমে গিয়েছে। দেশে রাজনৈতিক, ধর্মীয়, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সকল ধর্মের মানুষকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পিএফজি’র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। মতবিনিময় সভায় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা

আপডেট সময়: ১২:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪