আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় সীমান্তে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে মতবিনিময় করলেন বিএনপি নেতা আশরাফ হোসেন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

শারীরিক অসুস্থতাজনিত কারণে দুটি অপারেশন সম্পন্ন করে ঢাকা থেকে কলারোয়ায় ফিরেই প্রেস ক্লাবে আসলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কেঁড়াগাছির সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় কেঁড়াগাছি ইউপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি কেঁড়াগাছিতে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কথা উল্লেখ করে বিএনপি নেতা আশরাফ হোসেন বলেন, গভীর ষড়যন্ত্রে স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতারা দুঃসাহসিকভাবে বিএনপির অফিসে হামলা ও বিএনপি নেতাকর্মীদের মারপিট করে আহত করেছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশের ভূমিকা রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, আমাদের দাবি অবিলম্বে পুলিশ প্রশাসন অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনবেন।

উপজেলা যুবদলের ও কৃষক দলের সাবেক সভাপতি আশরাফ হোসেন আরো বলেন, প্রশাসনের সাথে যোগসাজশে আওয়ামী লীগ নেতা ঘাট মালিক আজারুল, মনসুর মেম্বার, তারিকসহ কতিপয় চোরাকারবারীরা মোটা অংকের টাকার লেনদেনে সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। সোনারবার, রুপা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন চোরাচালান করে দেশ ও সমাজের ক্ষতি করছে। এদেরকে এখনই প্রতিহত করতে হবে।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে আগামির রাষ্ট্র নায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে আবারো সংসদ সদস্য নির্বাচিত করতে হবে।

এসময় তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুখপাত্র অসুস্থ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দিনের সুস্থতা কামনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

কলারোয়ায় সীমান্তে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে মতবিনিময় করলেন বিএনপি নেতা আশরাফ হোসেন

আপডেট সময়: ১২:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪