আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে কাল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান ‍বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রথম চালানে ২৪ হাজার ৬৯০ টন চাল আসার কথা রয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল নিয়ে এমভি টানাইস ড্রিম জাহাজটি আগামীকাল ভোর ৫.৩০ এ চট্টগ্রাম বন্দরের পৌঁছাবে। এটিই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। ১১ নভেম্বর ২০২৪ তারিখের ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমাদানিকৃত সেদ্ধ চালের এটিই প্রথম চালান।

এতে আরও জানানো হয়েছে, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে কাল

আপডেট সময়: ১২:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪