আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : ক্যারিয়ার গঠন ও উন্নয়নে সচেতনতা বাড়াতে সাতক্ষীরায় একটি বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে প্রান্তজ ফাউন্ডেশনের উদ্যোগে এই ওয়ার্কশপ আয়োজন করা হয়। ওয়ার্কশপে প্রধান ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রান্তজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মো: জাহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন। তারা ক্যারিয়ার পরিকল্পনা, পেশা নির্বাচন, এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ট্রেনার মো: জাহিদুর রহমান বলেন, “প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদা বদলে যাচ্ছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষা নয়, পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে।” সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন বলেন, “যেকোনো পেশার জন্য সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম প্রয়োজন। আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে চাই, যাতে তারা নিজেদের জন্য সঠিক পথ বেছে নিতে পারে।” অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা এ ধরনের ওয়ার্কশপের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এটি তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রান্তজ ফাউন্ডেশনের আয়োজনে এ ধরনের ওয়ার্কশপ আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪