আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন মহলে ক্ষোভ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলার কর্মরত সাংবাদিক সমাজ, সুশীল সমাজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কন্ঠ, ডেইলি টাইমস অফ বাংলাদেশ ও যশোর থেকে প্রকাশিত রুপান্তর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম ও স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি আতাউর রহমানকে হত্যাচেষ্টা মামলার ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। স্থানীয়দের ভাষ্যমতে হত্যাচেষ্টার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় বইছে। মামলার আসামি রমজান আলী সরদার বিগত স্বৈরাচার সরকারের লালিত সন্ত্রাসী। তাই তাদের কাছ থেকে বিশেষ অর্থের সুবিধা পেয়ে পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বলেও দাবী সাধারণ মানুষের। সাংবাদিক নেতাদের দাবি, অবিলম্বে সন্ত্রাসী বাহিনীর সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়, তাহলে আমরা সাংবাদিক সমাজ থানা কম্পাউন্ডে গিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করব।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টার সময় সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদের ২য় তলায় সাংবাদিক আক্তারুল ইসলাম এবং আতাউর রহমান ছেলে মেয়ের জন্ম নিবন্ধন ও ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে গেলে সন্ত্রাসী রমজান সাংবাদিক আক্তারুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে প্রাণনাশের চেষ্টা চালায়। এরপর তাকে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় ফেলে রেখে যায় ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। একইসাথে তার কাছ থেকে লক্ষাধিক টাকার স্বর্ণের আংটি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
তবে এবিষয়ে তালা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান এপ্রতিবেদককে আশ্বস্ত করে বলেন, অতি শীঘ্রই আসামি রমজান কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে। আপনাদের সহযোগিতা চাই।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন মহলে ক্ষোভ

আপডেট সময়: ০৫:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪