আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইজতেমা ময়দানকে রক্তাক্ত করায় সাদপন্থীদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

ইজতেমার মাঠে হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাববার (২২ ডিসেম্বর) সাতক্ষীরা শহরের নিউ মার্কেটস্থ শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা উলামা পরিষদ এবং তৌহিদি জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উলামা পরিষদ সাতক্ষীরা সদর থানা শাখার সভাপতি মুফতি সাইফুল্লাহ রহমানির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল খালেক, তাবলীগের শুরায়ী নিজামের সাথী ও মাদ্রাসার মুহতামিম মুফতি মহসিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা আসলাম হুসাইন, সাতক্ষীরা জজকোর্ট মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ, তাবলীগের শুরায়ী নিজামের সাথী মুস্তাকুর রহমান দারা, শুরায়ী নিজামের সাথী মাওলানা মোখলেসুর রহমান, শিক্ষক মাওলানা মুজাহিদুল ইসলাম হাবিবী, সাতক্ষীরা মারকাজের সাবেক জেলা আমির ও বর্তমান ফয়সাল প্রফেসর হাবিবুর রহমান, সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ, শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, সেখানে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। কিন্তু সাদপন্থীরা ইসলামের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে ধর্মের পবিত্রতা ক্ষুন্ন করছে। সম্প্রতি টঙ্গীর বিশ্ব ইজতেমায় সাদপন্থীদের নৃশংস হামলায় চারজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আমরা এই বর্বরতার সুষ্ঠু বিচার দাবি করছি। বক্তারা আরও উল্লেখ করেন, এটা কোনো নতুন ঘটনা নয়। ২০১৮ সালেও সাদপন্থীরা ইজতেমার ময়দানে নারকীয় তান্ডব চালিয়েছিল। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি, বয়োবৃদ্ধ মুরুব্বি এবং মাদ্রাসার ছাত্রদের উপর নির্মম আক্রমণ চালিয়ে তারা ইজতেমা ময়দানকে রক্তাক্ত করেছিল। এসব কর্মকান্ড ইসলাম এবং তাবলীগের প্রকৃত বার্তার সম্পূর্ণ বিপরীত। মানববন্ধনে বলা হয়, সাদপন্থীরা তাবলীগের সুনামকে ক্ষুন্ন করছে। বক্তারা সরকারের কাছে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি পেশ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ইজতেমা ময়দানকে রক্তাক্ত করায় সাদপন্থীদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

আপডেট সময়: ০৫:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪