আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামালার প্রতিবাদে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও সিনিয়র একজন সাংবাদিককে নিগৃহীত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মারুফ আহমেদ খান শামিম, আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল, যশোর বার্তা পত্রিকার সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম ও স্থানীয় পত্রিকা সাতক্ষীরা সকালের স্টাফ রিপোর্টার আতাউর রহমান তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে যান ছেলে ও মেয়ের জন্ম নিবন্ধন সংগ্রহ করার জন্য। এসময় বেলা ১২ টার দিকে সন্ত্রাসী রমজানসহ তার বাহিনীর সদস্যরা অর্তকিতে তাদেও উপর হামলা চালায়। তারা হত্যার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে আক্তারুল ইসলামের কপালে উপুর্যপুরি আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় সাংবাদিক আতাউর রহমান এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে রক্তাক্ত ফুলা জখম করে সন্ত্রাসীরা। একপর্যায় স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বক্তারা আরো বলেন, গত বুধবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক তাঁর অফিসে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এঘটনা জেলার একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে কোন ভাবেই আমাদের কাম্য নয়। এটি খুবই অশোভনীয় ও নিন্দনীয় ঘটনা। মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সাংবাদিকরা আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী রমজান ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। একই সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জলকে নিগৃহীত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধনে বিভিন্ন পত্রিকা কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামালার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময়: ০৩:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪