আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

টাস্কফোর্সের অভিযানে তিন টন রসুন জব্দ, জরিমানা ১ লাখ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরীর জন্য গুদামজাত করার অভিযোগে ভোমরা স্থল বন্দর সংলগ্ন মেসার্স আরডি এন্টারপ্রাইজের গুদামে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ৩টন রসুন জব্দ করা হয়েছে। বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কর্ফোসের সদস্যরা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টা থেকে সোয়া ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানের মালিক পংকজ দত্তকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ভোমরা স্থলবন্দর সংলগ্ন মেসার্স আরডি এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রসুন ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরীর জন্য গুদামজাত করছে। উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। এসময় প্রতিষ্ঠানের গোডাউন হতে ৩ টন রসুন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা । অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, বিজিবি’র পক্ষে সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এক প্লাটুন বিজিবি সদস্য এবং সাতক্ষীরা সদর থানার ৮ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময়ে টাস্কফোর্স দল মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের মালিক শ্রী পংকজ দত্ত’কে রসুন ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরীর জন্য গুদামজাত করার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেন। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কৃত্রিম সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে বিজিবির এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

টাস্কফোর্সের অভিযানে তিন টন রসুন জব্দ, জরিমানা ১ লাখ

আপডেট সময়: ০৪:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪