আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘোরিয়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল অরোহী দুইজন এবং সোমবার (১৬ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা মিলগেট এলাকায় দু’টি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রথক এই হতাহতের এঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। নিহতরা হলো, সাতক্ষীরা সহরের মুনজিতপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে জয় (২০), সদর উপজেলার মাছখোলা শিবতলা গ্রামের হাবিবুল্লাহর ছেলে শিহাবুজ্জামান শিহাব (২০) এবং একই উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের মো. কেয়ামত আলী দালালের ছেলে মো. নজরুল ইসলাম দালাল (৬৫)। পুলিশ জানায়, দুই বন্ধু জয় ও শিহাব একটি মটরসাইকেলে মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকা থেকে সাতক্ষীরার দিকে আসছিল। পতিমধ্যে বেলা পৌনে ২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘোরিয়া এলাকায় ওহাব বিডিআরের ঘেরের সামনে পাকা রাস্তার উপর পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সঙ্গে তাদের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় জয় ও শিহাব। পুলিশ ঘাতক ট্রাক আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা মিল বাজারে এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম দালাল (৬৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। নিহাতের নিকট আত্মীয় মোস্তাক আহমেদ জানান, নজরুল ইসলাম সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে বিনেরপোতা এলাকা থেকে সাতক্ষীরায় আসছিলেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মিল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নজরুল ইসলাম। পরে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম পৃথক ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরা পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট সময়: ০৪:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪