আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সীমান্তে বিজিবির পৃথক অভিযান, সাড়ে পাঁচ লাখ টাকার পণ্য জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ সাড়ে পাঁচ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার(১৭ ডিসেম্বর) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা, বাকাল, গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, হিজলদী বিওপির সীমান্তে এসব অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা সদর থানার লক্ষীদাড়ি সীমান্ত থেকে ১০ বোতল, গাজীপুর বিওপির সদস্যরা সীমান্তের বেড়িবাধ নামক স্থান হতে ৩৫ বোতল, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়ার হরিণা ব্রীজ নামক স্থান হতে ১২ বোতল ও হিজলদী বিওপির সদস্যরা বড়ালী নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। এদিকে ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদাড়ি সীমান্ত থেকে ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, বাঁকাল চেকপোস্টের টহলদল চেকপোস্ট এলাকা হতে ১১ হাজার ৫শ’ টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং চাদর আটক করে। গাজীপুর বিওপির সদস্যরা বেড়িবাধ নামক স্থান হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির সদস্যরা কেড়াগাছি হতে ১ লক্ষ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক দু’টি অভিযানে কলারোয়ার গেড়াখালী মাঠ হতে ১ লক্ষ ২৯ হাজার টাকার ভারতীয় থ্রী পিচ এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা অপর পৃথক তিনটি অভিযানে ঝাউডাঙ্গা চেকপোষ্ট এলাকা হতে ১ লক্ষ ৬৭ হাজার ৫শ’ টাকার ঔষধ, কম্বল, তালাচাবি এবং ভারতীয় ব্লেন্ডার মেশিন আটক করে। আটক চোরাচালানী পণ্যের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে ধ্বংসের জন্য ষ্টোরে জমা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সীমান্তে বিজিবির পৃথক অভিযান, সাড়ে পাঁচ লাখ টাকার পণ্য জব্দ

আপডেট সময়: ০৪:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪