আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আফসানা আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের রাণীতলা গ্রামে এঘটনা ঘটে। মৃত স্কুল ছাত্রী আফসানা রাণীতলা গ্রামের মৃত মোস্তাক হোসেনের মেয়ে। সে পশ্চিম মৌতলা খাঁনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সদস্যরা জানান, আফসানা আক্তার দুপুর সাড়ে ১২টার দিকে তার খালাতো বোনকে সাথে নিয়ে বাড়ির পার্শবর্তী পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর খালাতো বোনকে বাড়ি পাঠিয়ে দিয়ে সে গোসল করতে থাকে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আফসানা বাড়িতে না ফেরায় তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজির একপর্যায়ে বেলা আড়াইটার দিকে জেলেদের মাধ্যমে পুকুরে জাল টানা দিলে তার মরদেহ উদ্ধার হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান বলেন, আফসানার মৃগী রোগ ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

কালিগঞ্জে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু

আপডেট সময়: ০৪:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪