আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চাঞ্চল্যকর স্কুল ছাত্রী রাহি হত্যাকান্ডের প্রধান আসামি জনি গ্রেফতার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে
আশাশুনির চাঞ্চল্যকর স্কুল ছাত্রী নুসরাত জাহান রাহি হত্যাকান্ডের প্রধান আসামী রেজোয়ান কবির জনিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ১৪ ডিসেম্বর দুপুরে হাত-পা বাধা অবস্থায় বাড়ীর পাশ্ববর্তী একটি পুকুর থেকে নুসরাত জাহান রাহির মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহতের স্বজন ও মামলার তদন্তকারী কর্মকর্তা আশাশুনি থানার এস আই ফয়সাল জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার আগরদাড়ি গ্রামের রবিউল ইসলামের ৯ বছরের শিশু কন্যা স্কুল ছাত্রী নুসরাত জাহান রাহিকে শনিবার সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বাড়ীর স্বজনা তাকে বিভিন্ন স্থানে খোজখবর নেওয়ার পর এক পর্যায়ে দুপুর ২ টার দিকে বাড়ীর পাশ্ববর্তী সোলাইমান আজিজের পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ ভাসতে দেখতে পাই। পরে সেখান থেকে এলাকাবাসীর সহায়তায় স্কুল ছাত্রী রাহি’র মরদেহ উদ্ধার করে তারা। এঘটনায় নিহতের বাবা বাদি হয়ে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও খোজ খবর নিয়ে রবিবার ভোর রাতে মামলার প্রধান আসামী রেজোয়ান কবির রনিকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিঙ্গাসাবাদে বখাটে রেজোয়ান কবির জনি হত্যার কথা স্বীকার করে। সে জানায় দর্ঘি দিন ধরে ওই স্কুল ছাত্রীর স্বর্ণের কানের দুল ছিনতাই করার জন্য চেস্টা করে আসছিল। শনিবার তাকে একা পেয়ে একটি হলুদ খেতে নিয়ে তার কানের দুল ছিনিয়ে নেওয়ার চেস্টা করে। এসময় স্কুল ছাত্রী রাহি আত্মচিৎকার করার চেস্টা করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তাকে হাত-পা বেধে পুকুরে ফেলে দেওয়া হয়।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

চাঞ্চল্যকর স্কুল ছাত্রী রাহি হত্যাকান্ডের প্রধান আসামি জনি গ্রেফতার

আপডেট সময়: ০৪:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪