আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ধুলিহর বড়দল এলাকায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক শাহাদাত হোসেন কর্তৃক সংখ্যালঘুর জমি দখল ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বড়দল এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন ভুক্তভোগী জমির মালিক দেবদাশ পাল, কৃষক দেন আলী, পিয়ুস সরদার ও রবিন গাইন। বক্তারা বলেন, ২০১৪ সালে ধুলিহর মৌজার ৭০৮২ দাগের ৫৮ শতক জমি দেবদাশ পাল পুলিশ কর্মকর্তার পিতার কাছ থেকে ক্রয় করেন। ২০১৭ সালে শাহাদাত হোসেন জাল পর্চা তৈরি করে জমি দখলের চেষ্টা চালান। ২০২৩ সালে তিনি জোরপূর্বক জমি দখল করেন এবং ভুক্তভোগীর ছেলে মিলন পালকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠান। পরবর্তীতে পুলিশের প্রভাব খাটিয়ে তিনি জমি দখলসহ নানাভাবে হয়রানি চালিয়ে আসছেন। ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, বিষয়টি প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। বাধ্য হয়ে তারা সাতক্ষীরা ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন, যা বর্তমানে চলমান। তারা ভূমি দস্যু শাহাদাত হোসেনকে আইনের আওতায় এনে জমি ফেরত দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময়: ০৯:০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪