আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার মালামাল আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনস্থ ঘোনা, ঝাউডাঙ্গা ও হিজলদী বিওপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার মোবারকের মোড় হতে ৫০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির সদস্যরা কলারোয়ার বড়ালী হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।

এদিকে ঘোনা বিওপির বিজিবি সদস্যরা সদর থানার মোবারকের মোড় হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কলারোয়ার জুগলী বাড়ি মোড় হতে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে। এছাড়াও হিজলদী বিওপির একটি আভিযানিক দল সীমান্তের বড়ালী নামক স্থান হতে ৩৫ হাজার টাকা ভারতীয় ওষুধ আটক করে। নাটক মালামালের মূল চার লাখ ৮২ হাজার টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলা হয়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় সব মালামাল জব্দ করা হয়।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার মালামাল আটক

আপডেট সময়: ০৪:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪