আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় ৩৫ জেলে আটক, জরিমানা ৫০ হাজার টাকা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

পশ্চিম সুন্দরবনের আওতাধীন অভয়ারণ্য এলাকায় ঢুকে অবৈধভাবে মাছ ধরার সময় মালামালসহ ৩৫ জেলেকে আটক করেছে হলদেবুনিয়া ও লতাবেঁড়ী বনটহল ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন রায়মঙ্গল নদী যৌথ অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়। পরে ৫০ হাজার টাকা জরিমানা করে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

বনবিভাগ সূত্র জানায়, বনবিভাগের লতাবেঁড়ী বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনার রশিদ ও হলদেবুনিয়া বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা বঙ্গোপসাগর সংলগ্ন রায়মঙ্গল নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩৫ জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ৮টি নৌকা ও জালসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে বন বিভাগ।

আটককৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামে ইয়ার আলী, দেলোয়ার, হোসেন, আল আমিন, আব্দুস শহিদ, হাবিবুল্যাহ, ময়নুদ্দীন, দ্বিন মোহাম্মাদ, আব্দুর রহিম, করিম আলী ও ইশার আলী সহ ৩৫ জন। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিয়ার রহমান বলেন, আটক জেলেরা বন বিভাগের অনুমতি না নিয়ে অভয়ারণ্য এলাকায় মাছ ধরছিল। খবর পেয়ে সেখানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় মালামালসহ জেলেদের আটক করা হয়। আটক জেলেদেরকে বন আইনে (সিওআর) ৫০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় ৩৫ জেলে আটক, জরিমানা ৫০ হাজার টাকা

আপডেট সময়: ০২:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪