আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভামরা স্থলবন্দরে সাড়ে ৫ ঘন্টা আমদানি-রপ্তানি বন্ধ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এসময় বন্ধ ছিল ইমিগ্রেশনের কার্যক্রম। এতে পণ্য পরিবহনে স্থবিরতাসহ যাত্রী পারাপারও বন্ধ হয়ে যায়। তবে অবরোধ তুলে নেওয়ার পর বিকাল সাড়ে ৩টার দিকে বন্দরে গাড়ী ঢোকা শুরু হয়।

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগে দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধের দাবিতে মঙ্গলবার সকালে এই সড়ক অবরোধের ডাক দেয় পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা ও বিজিপি’র বিধায়ক শুভেন্দু অধিকারী। ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, প্রতিদিন ভোমরা স্থল বন্দর দিয়ে গড়ে ২৫০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। বর্তমানে পাথর, চাউল ও পেঁয়াজের ট্রাক বেশি আমদানি হচ্ছে। আর অল্প পরিমানে রপ্তানি হচ্ছে জুস, কুড়োর তেল ও গার্মেন্টস সামগ্রী।

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী দীপঙ্কর ঘোষ জানান, বাংলাদেশের সাথে আমদানি-রপ্তানি বন্ধের দাবিতে মঙ্গলবার ঘোজাডাঙ্গা অবরোধের ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা। এর অংশ হিসেবে ঘোজাডাঙ্গায় প্রধান সড়কে মঞ্চ তৈরি করে সমাবেশ করা হয়। এতে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এদিকে ইমিগ্রশনের কার্যক্রম বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আগত ভারতগামী পাসপোর্টধারী যাত্রীরাও পড়েছেন বিপাকে। ঘোজাডাঙ্গা অবরোধের খবর তাদের কাছে না থাকায় বাড়ি থেকে ভারতের উদ্দেশ্যে বের হয়েছেন তারা। এবিষয়ে পাটকেলঘাটার আবেদ আলী জানান, ঘোজাডাঙ্গা অবরোধের খবর আমার জানা ছিলনা। তাই ভারতে যাওয়ার জন্য ভোমরায় এসেছি। ভোমরায় এসে দেখি ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ। কাজেই আজ ফেরত যাওয়া ছাড়া পথ নেই।

ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি অহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালেই অবরোধ উঠে যাওয়ার আশা করছি। অবরোধ উঠে গেলে তখন হয়ত আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে।ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মো. রুহুল আমিন (ট্রাফিক) বলেন, ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় সড়ক অবরোধ করে সমাবেশ করায় সকাল থেকে আমদানি -রপ্তানী কার্যক্রম বন্ধ ছিল। তবে অবরোধ তুলে নেওয়ার পর বিকাল সাড়ে ৩টার দিকে থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢোকা শুরু করে। বিকাল ৫টা পর্যন্ত ৬০টি আমদানী পণ্যবাহী ভারতীয় ট্রাক ভোমরা বন্দওে ঢুকেছে বলে জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ভামরা স্থলবন্দরে সাড়ে ৫ ঘন্টা আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময়: ০২:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪